দুর্গাপূজার প্রাক্কালে শ্রীরামপুরে তাদের ১২তম আউটলেট নিয়ে হাজির ‘ভূতের রাজা দিল বর’। ১লা অক্টোবর উদ্বোধন হয় এই জনপ্রিয় বাঙালি রেস্তোরার শ্রীরামপুর শাখার। কর্ণধার রাজীব পাল জানিয়েছেন এই আউটলেটটি নিয়ে বিশেষভাবে আশাবাদী তিনি। তাঁর মতে, এই এলাকায় বহুদিন ধরে ভালো রেস্তোরার চাহিদা রয়েছে। ‘ভূতের রাজা দিল বর’ খুব শ্রীরামপুরবাসীর কাছে খুব সমাদর পাবে বলেই তিনি আশাবাদী।

