গানে, কবিতায় আর আড্ডায় জমজমাট নলেজ সিটির ২০২৬ এর পৌষ মেলা

প্রতিবছরের মত এ বছরও কলকাতার ডায়মন্ড হারবার রোডের ধারে নলেজ সিটিতে আয়োজিত হল পৌষ মেলা। ১লা থেকে ৫ই জানুয়ারি নলেজ সিটি প্রাঙ্গনে শাস্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হল এবারের পৌষ মেলা। প্রত্যহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল এই মেলার দিনগুলি। এ বছর ২৩৫টির ও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে এই মেলাতে। পৌষ মেলা উপলক্ষে নলেজ সিটি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নৃত্য, সঙ্গীত, কবিতা, নাটক, ভাষ্যপাঠ, গুণী মানুষদের প্রতিভার বিচ্ছুরণে। এই মেলায় অসংখ্য কবি, শিল্পী ও সাহিত্যিক অংশগ্রহণ করেন।

পৌষমেলার উদ্যোক্তা এবং নলেজ সিটির কর্ণধার ড: আব্দুর রব বলেন, “শান্তিনিকেতনের আদর্শকে সামনে রেখে প্রকৃতির বিভিন্ন ঋতুকে বরণ করে উৎসব উদযাপন করি আমরা। শীতে পৌষ মেলা, বসন্তে বসন্ত উৎসব, বর্ষায় হলকর্ষণ উৎসবের আয়োজন করা হয় নলেজ সিটিতে। নলেজ সিটির শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি ও প্রকৃতি চেতনা বৃদ্ধি পায়।”