কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবি উঠল বিপিবিসিইএ সম্মেলনে

রবিবার দুপুরে কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলঘরে বিপিবিসিইএ (Bengali Provincial Banks Contract Employees’ Association) এর উদ্যোগে ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মচারিদের একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। সংগঠনটি সারা ভরত ব্যাজ কর্মচারী সমিতি (AIBEA) এর রাজ্য কমিটির বিপিবিসিইএ অনুমোদিত। এই কনভেনশনে কেন্দ্র সরকারের নতুন শ্রম আইন ও শ্রমিক-কৃষক-জন স্বার্থবিরোধী নীতি সহ দেশী অধিকাংশ সরকার সংস্থার বি-রাষ্ট্রীয় করণের তীর প্রতিবাদ জানানো হয়। কমরেড রাজেন নাগর (AIBEA এর সভাপতি এবং BPBEA এর চেয়ারম্যান) বলেন, -“নতুন শ্রম আইন শ্রমজীবি মানুষের জন্য অওতায় বিপজ্জনক এবং এতে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়নের কার্যক্রম ও ধর্মঘটের অধিকার যেমন ক্ষুন্ন হবে অপর দিকে মালিকও পয় পাচ্ছেন হাইয়ার এন্ড ফায়ার নীতির প্রয়োগ করে। । এরফলে কর্পোরেট সেক্টর এবং পুজিপতিরা সাদর অভ্যর্থনা এবং সধুবাদ জানাচ্ছেন এই নতুন শ্রম আইনের।ইন্দ্রনীল মিত্র ( সম্পাদক BPBEA), কেন্দ্র সরকারের শ্রমিকবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। সৈয়দ মহম্মদ শাহাবুদ্দিন (সাধারণ সম্পাদক BPBCEA ও উপ-সাধারণ সম্পাদক BPBEA) বলেন -” কেন্দ্রীয় সরকার অনুমোদিত শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। প্রতিটি ব্যাঙ্কে কেন্দ্রীয় অনুমোদিত বেতন দিতে হবে। নুন্যতম সাড়ে ৭ হাজার টাকা পেনশন চালু করতে হবে”,