১৩ই মার্চ কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল ‘বঙ্গশ্রী সম্মান 2025’ প্রদান অনুষ্ঠান। আয়োজক সংস্থা বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরুপ সিনহা জানান এই উদ্যোগের মাধ্যমে সমাজের নবাগত থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মান প্রদান করা হয়। এবার ছিল ৩য় বর্ষ। প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আধ্যাপক ডক্টর পার্থ কর্মকার (সভাপতি – উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ), মনোতোষ বেরা ( সামাজসেবী) সিঞ্জন সরকার
(মানবাধিকার সংগঠন ), সুমিতা পয়রা (লেখিকা ও বাচিক শিল্পী), মোল্লা জসিমউদ্দিন (মিডিয়েটর – কলকাতা হাইকোর্ট), অজয় ভট্টাচার্য (অভিনেতা ও লেখক) প্রমুখ।
এদিন বঙ্গশ্রী মঞ্চ থেকে বেঙ্গলী বায়োস্কোপ প্রোডাকশন হাউস এর একটি মিউজিক ভিডিও এলবাম এর শুভ উদ্বোধন হয়। অভিনয়ে পোভাকি ভট্টাচার্য ও রক্তিম মুখার্জী, নির্দেশনা ও পরিচালনা বিশ্বরুপ সিনহা।

‘চিতল পেটি’ এর পোস্টার উদঘাটন হয়। কাহিনী মধুমিতা দেব ও নির্দেশনা বিশ্বরুপ সিনহা। অভিনয় অজয় ভট্টাচার্য রিজু রায় সনৎ মুখ্টি। এই মঞ্চে বঙ্গশ্রী সম্মান পান মোট ২১জন। প্রদীপ মিশ্র, বর্ণালী চক্রবর্তী, ডক্টর অমৃতা ভট্টাচার্য , সম্পা দাস , সোমা দাস , ঝন্টু রায়, শিবানী কুন্ডু সাহা , সংগীতা বসু রায়, ভিশাল খান্না, আহেলী মুখার্জী , সুতপা বন্দ্যোপাধ্যায়, পায়েল মুখার্জী, শুভ্রা চ্যাটার্জী,বর্ণালী চৌধুরী, প্রীতম রায় আরো অনেকে।
এদিন অনুষ্ঠান মঞ্চে কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীকে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা নামাঙ্কিত রত্ন সম্মান তুলে দেওয়া হয়। ‘বং সিনেমাটিক’ এর পক্ষে উপস্থিত ছিলেন বুলু গোস্বামী (অ্যাডমিনিস্ট্র ), প্রিয়াঙ্কা ভট্টাচার্য (অভিনেত্রী) দেবজিৎ ভট্টাচার্য (এডমিস্ট্রেশন) ও সদস্য বৃন্দ।


