ইসমাইল ফিল্ম প্রোডাকশনের মুক্তি আসন্ন নতুন বাংলা ছবি আরশিকথনে বনেদিবাড়ির এক পৌরাণিক আয়নাকে ঘিরে গড়ে উঠেছে মূল কাহিনী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌরভ ব্যানার্জি, ঐশ্বর্য চ্যাটার্জী, দেবিকা মুখার্জি, সান্তনা বসু, বরুণ চক্রবর্তী, অভীক ভট্টাচার্য, দেবাশীষ গাঙ্গুলী, পুলকিতা ঘোষ সহ আরো অনেকে।
ছবিতে তিনটি গান রয়েছে, সংগীত পরিচালনা করেছেন দেব সেন, মূলত এই প্রথম কোন বাংলা ছবিতে গান গাইলেন অভিনেতা সৌরভ ব্যানার্জি, এছাড়াও এই ছবিতে গান গেয়েছেন লাবঙ্গী ও অর্পিতা দে। ১লা ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
ছবির পরিচালক দিব্যেন্দু পোরেল জানান এটি একটি অন্য ধারার ছবি, এবং এই গল্পটি সম্পূর্ণ অন্য রকমের যা দর্শকদের মুগ্ধ করবে। এখন দেখার বিষয় এই সিনেমা বক্স অফিসে কতটা সাফল্য এনে দিতে পারে।।
