অ্যাকশন আর সাসপেন্সের সঙ্গে বাবা ও ছেলের ভালোবাসা ও স্নেহের গল্প বলতে আসছে নতুন বাংলা ছবি ‘ডেভিড’। এক দুর্ঘটনার কারণে ছেলেটি ছোটবেলা থেকেই কোমায়। বাবা ছেলের যন্ত্রণা সহ্য করতে পারেন না। তাই তিনি নিজের কষ্ট কাটিয়ে ওঠার জন্য বেছে নেন ভুল পথ। থ্রিলার হিসাবে তৈরি এই ছবিতে অ্যাকশন ও সাসপেন্স ভরপুর। ডেভিড একটি গভীর মানবিক পারিবারিক সম্পর্কের গল্প যেখানে একজন প্রেমময় বাবা সহ্যের সীমা ছাড়িয়ে যেতে অন্য পথ বেছে নেয়।

একেওয়াইডি-র ব্যানারে নির্মিত এই বাংলা ছবির প্রযোজনায় কমল নন্দী, ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন হীরক। চরিত্রাভিনয়ে শিবানী সংহিতা,কমল নন্দী, প্রকাশ রাই, রেশমী, চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা, দেবী ও অনামিকা সহ আরও অনেকে।
ডেভিডের চিত্রগ্রহণ করেছেন অনিরুদ্ধ মন্ডল, শিল্পনির্দেশনায় ডেভিড। ছবিতে কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছেন সনু, আবহ সঙ্গীতে অনিমেষ, সম্পাদনায় অভিজিৎ মালো,ও সহকারী পরিচালনায় রাজদীপ।
অপূর্ব কুমার ব্যানার্জীর সঙ্গীতে ছবির গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল ও অনন্যা। রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব পরিবেশনায় ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। রঞ্জনবাবু জানান ১০ থেকে ১২ টি হলে মুক্তি পাবে ছবিটি।

