আর কে এন্টারটেইনমেন্ট প্রযোজিত “The Untold Story of BANERJEE ” ছবির টিজার মুক্তি উপলক্ষ্যে ২রা মার্চ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, কাহিনী ও চিত্রনাট্যকার জুনাইদ খান এবং পরিচালক রাহুল সাহা। ডিওপি হিসেবে কাজ করেছেন সঞ্জু ব্যাড বয় ৯৯, এক্সিকিউটিভ প্রযোজক এমডি রাজিবুল, সংগীত ,গীত ও কন্ঠে রয়েছেন জুনাইদ খান, মেকআপ আর্টিস্ট জান্নাত খান, এবং সম্পাদনা ও গ্রাফিক্সের দায়িত্বে রয়েছেন রাহুল সাহা। এই ডকুফিচারের বিষয়বস্তু হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক সংগ্রাম এবং পাশাপাশি মননীয় অভিষেক ব্যানার্জির রাজনৈতিক উত্থানের পর্ব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জুনাইদ খান জানান যে তিনি এই ডকুফিচারে অভিষেক ব্যানার্জির ভূমিকায় অভিনয় করছেন। তিনি আরও জানান ছবিটির শুটিং এখন বেশ কিছুটা বাকী আছে এবং পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এটি মুক্তি পাবে।

