সপ্তম জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে বাংলার ৮ প্রতিযোগী

আগামীকাল, ৬ই ফেব্রুয়ারী, তেলেঙ্গানার হার্টফুলনেস গোপীচাঁদ ব্যাডমিন্টন একাডেমিতে বসছে সপ্তম জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের আসর। পশ্চিমবঙ্গ থেকে বিশেষ ভাবে সক্ষম ৮ জন প্রতিযোগী অংশ গ্রহন করছেন এই চ্যাম্পিয়নশিপে। সম্প্রতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সকল প্রতিযোগীদের সবদিক থেকে সহযোগীতার অঙ্গীকার করেন বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন এসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী অভিজিৎ নাহা এবং সেক্রেটারি পীযূষ মোহন শুক্লা মহাশয়। সাংবাদিক সম্মেলনে বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন দলের জন্য নতুন জার্সিও উন্মোচন করা করা হয়।